প্রেস বিজ্ঞপ্তি: নতুন নির্বাহী কমিটি গঠন

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ১২তম সাধারণ সভা, যা ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হয়, সেখানে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে, নবগঠিত গঠনতন্ত্রের আলোকে উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও সম্মতিক্রমে ০৭ (সাত) সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন-

সভাপতি : আবদুল্লাহ মেহেদি দীপ্ত
সহ-সভাপতি : মো: রায়হান হাওলাদার
সাধারণ সম্পাদক : মো: ইনজামুল হক
যুগ্ম-সাধারণ সম্পাদক : মাহিদ হোসেন মাগফি
সাংগঠনিক সম্পাদক : মো. রায়হান
কোষাধ্যক্ষ : মো: মনির হোসেন (টিটু)
দপ্তর সম্পাদক : শরিফুল ইসলাম আবু সাঈদ

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত নির্বাহী কমিটি আজ থেকে কার্যকর হবে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

বার্তা প্রেরক-

মো: ইনজামুল হক
সাধারণ সম্পাদক
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)

Share on:

Facebook
X
LinkedIn
WhatsApp
Threads
Telegram
Email
Print